দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত আক্রান্ত হয়ে ঢাকায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর বরিশালে ২ জন, ঢাকায় ২ জন, ময়মনসিংহে ১ জন ও সিলেটে ১ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে।
আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।
এ ছাড়া এখন পর্যন্ত ১৯ হাজার ৯৯১ জন হামে আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলেও হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এএম/এআর




