নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দিল আফরোজাকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, দিল আফরোজাকে (অতিরিক্ত সচিব)-কে তার নামের পাশে বর্ণিত মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, দিল আফরোজা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাজেট ও আইন শাখায় কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি সরকারের নানা দায়িত্ব পালন করেছেন।
এসএইচ/এএস




