বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

অব্যাহতি নিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

অব্যাহতি নিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম
অব্যাহতি নিলেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম

পদ থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে।

নোটিসে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (একাডেমিক), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা এর গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে দাখিলকৃত উপ-উপাচার্য পদ হতে অব্যাহতির আবেদন পত্রটি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়েছে।’


বিজ্ঞাপন


জানা গেছে, অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ২০২৪ সালের ১০ জুলাই বিএমইউর (তৎকালীন বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হন। এরপর একই বছরের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পান। ওই বছরের ডিসেম্বর ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিযুক্ত হন তিনি।

ডা. শাহিনুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএ সম্পন্ন করেন। তিনি ছিলেন চমেক ২৮তম ব্যাচের শিক্ষার্থী।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর