বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু
হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। - প্রতীকী ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটজনের মধ্যে দুইজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর