হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ডা. রোকন উজ্জামান। শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেকের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, রোকন উজ্জামান কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, যা পরে গুরুতর আকার ধারণ করে। পাশাপাশি তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও ছিল।
বিজ্ঞাপন
তার বাড়ি সাতক্ষীরা জেলায়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।
নবীন এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র চিকিৎসকরা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এআর




