রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে চারজন এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশু এবং হামে ২৮ শিশু মারা গেছে।

আরও পড়ুন: হাম সম্পর্কে যে তথ্যগুলো জানা উচিত সবার 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯ জন। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর