বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

তিন দিনে ২ লাখ ২৮ হাজার শিশুকে হামের টিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

তিন দিনে ২ লাখ ২৮ হাজার শিশুকে হামের টিকা
হামের টিকা

সারাদেশে শিশুদের মধ্যে বৃদ্ধি পেয়েছে হামের প্রার্দুভাব। এরমধ্যে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। গত ৩ দিনের টিকাদান কর্মসূচিতে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন, যা লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। হামের ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় এসব টিকা দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে গত তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। যার মাধ্যমে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুদের টিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিশেষ কার্যক্রমের আওতাভুক্ত এলাকাগুলো হলো—বরগুনা সদর ও পৌরসভা। পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া। চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর। কক্সবাজারের মহেশখালী ও রামু। গাজীপুর সদর। 

চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট। নেত্রকোনার আটপাড়া। ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা ও শ্রীনগর। রাজশাহীর গোদাগাড়ী। বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ। নওগাঁর পোরশা। যশোর সদর ও পৌরসভা। নাটোর সদর। মুন্সিগঞ্জ সদর, পৌরসভা ও লৌহজং। মাদারীপুর সদর ও পৌরসভা। ঢাকার নবাবগঞ্জ। ঝালকাঠির নলছিটি। শরীয়তপুরের জাজিরা।


বিজ্ঞাপন


এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। ৩ মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘বিরতিহীনভাবে এই টিকা কার্যক্রম চালিয়ে যাব। জনস্বাস্থ্য সঠিক রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য এই কার্যক্রম চলবে।’

এসএইচ/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর