দেশে হামে আক্রান্ত হয়ে গত ২২ দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৮ জন। নতুন করে নিশ্চিত হামে মারা গেছেন দুজন। এ ছাড়া আরও পাঁচজনের মৃত্যু হামজনিত কিনা, তা সন্দেহ করছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১ হাজার ৯৯ জন। সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৩৪ জন। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।
আরও পড়ুন: হাম কেন হয়?
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে ১ হাজার ২৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ল্যাবরেটরিতে নিশ্চিত হয়েছেন ১৮০ জন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি হামের প্রকোপ দেখা গেছে। এ বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬১১ জন।
বিজ্ঞাপন
গত ২২ দিনে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৬ জন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তথ্য বিশ্লেষণ করছে স্বাস্থ্য অধিদফতর। জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআই
