শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

দৌলতদিয়ায় বাসডুবি: নৌ মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন।
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধিকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর