শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ৫৬৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ৫৬৭
ডেঙ্গুতে মৃত্যু। ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৭ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭৭ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৭৮৪ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি চারজনের দুজন ময়মনসিংহ বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে দুজন এবং সিলেট বিভাগে চারজন রোগী রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৮৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ২১৯ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর