শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে ভবন ধসে মেডিকেল শিক্ষার্থী নিহতের ঘটনায় এনডিএফের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে ভবন ধসে মেডিকেল শিক্ষার্থী নিহতের ঘটনায় এনডিএফের শোক

ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে সংগঠনটির দফতর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।


বিজ্ঞাপন


সংগঠনটি জানায়, শুক্রবারের ভূমিকম্পে বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হন। এছাড়া ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে চার শ’র বেশি মানুষ আহত হয়েছেন।

এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন রাফিউল ইসলামের মৃত্যু ও শতাধিক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বলা হয়, এনডিএফ নেতৃবৃন্দ রাফিউল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার জান্নাতুল ফিরদাউস লাভের জন্যে দোয়া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর