শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৪ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

DENGU
ডেঙ্গুতে মৃত্যু। ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮৮ হাজার ৪৫৭ জন।


বিজ্ঞাপন


অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগে ১৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৭ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ ও সিলেট বিভাগে এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে চার জন মারা গেছেন তাদের মধ্যে দুই জন ঢাকায়, একজন ময়মনসিংহ এবং একজন চট্টগ্রাম বিভাগের।

এ সময়ে ৬৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ২৬৭ জন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর