বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭৯ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

dengu

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১৭৯ জন।  

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩১৫ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯ হাজার ৭২২ জনে।  


বিজ্ঞাপন


সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ১০৯ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১১৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৯ জন। 


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর