বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

dengu
ডেঙ্গুতে মৃত্যু। ফাইল ছবি।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৮৫ জন। 

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৫০ হয়ে গেল। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৮৯১ জন।


বিজ্ঞাপন


রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ২৬ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর