সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেসরকারি মেডিকেলে বিডিএসের ভর্তি শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

বেসরকারি মেডিকেলে বিডিএসের ভর্তি শুরু শনিবার

বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সের ভর্তি শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন)। ভর্তি কার্যক্রম চলবে ৭ জুলাই পর্যন্ত।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের স্ব-অর্থায়নে ভর্তির জন্য অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের আগামী ২৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে বলা হয়, কলেজভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে থেকে জানা যাবে।

অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সকল মূল সনদপত্রসমূহ যাচাই পূর্বক অবশ্যই জমা রাখবেন। সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। উল্লিখিত নিয়মাবলী সম্পাদনের পর যোগ্য শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এসএইচ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর