শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর