শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

মেডিকেল কলেজের মান বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

মেডিকেল কলেজের মান বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের মেডিকেল কলেজের মান বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, মেডিকেল কলেজগুলোর মান বাড়লে আর উন্নত যুগোপযোগী শিক্ষা দিলে আমরা আরও সুদক্ষ চিকিৎসক পাব।

রোববার (২৪ জুলাই) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের মেডিকেল কলেজগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলো আমাদের চিকিৎসক তৈরি করে। মেডিকেল কলেজগুলোর মান বাড়লে এবং উন্নত যুগোপযোগী শিক্ষা দিলে আমরা সুদক্ষ চিকিৎসক পাব।

সুরক্ষা আইনের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, মেডিকেল প্রফেশনাল ও রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে আছে। ইতোমধ্যে অনেকবার এটা নিয়ে মন্ত্রণালয়ে সভা করা হয়েছে। এই আইন রোগী ও চিকিৎসক উভয়কেই সুরক্ষা দিবে।

Samanta-Lal-Sen1

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জনাব মো. জাহাঙ্গীর আলম চিকিৎসকদের বিদ্যমান সকল সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে প্রয়োজনে চিকিৎসকদের জন্য সুপার নিউমারী পদ সৃষ্টির উদ্যোগের কথা জানান। 


বিজ্ঞাপন


এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নূরুউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর