সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব-৩। এসময় ছয় প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ মার্চ) দিনভর চলে এই অভিযান। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার  মো. শামীম হোসেন।

তিনি জানান, র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের সহযোগিতায় রাজধানীর খিলগাঁও এলাকায় থাকা সীমান্তিক ক্লিনিকে অভযান চালায়। এসময় বিভিন্ন অপরাধে ক্লিনিকের মালিক সামসুদ্দীনকে  (৬২) সাড়ে তিন লাখ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্লিনিকটির ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলমকে (৫২) কোনো প্রকার শিক্ষাগত সনদ না থাকার দায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল- পরিবেশ ও নার্কোটিক্স ছাড়পত্র না থাকা, ওষুধ রাখার স্টোর নোংরা, ওটি ও এক্সরে রুম অস্বাস্থ্যকর হওয়া, ডিউটি ডাক্তার ১৫ জনের স্থলে ১০ জন থাকা, নার্স ৩০ জনের স্থলে ১২ জন থাকা, ফায়ার লাইসেন্স না থাকাসহ নানা অনিয়ম পায় ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে একই সময়ে একই এলাকার পিপলস্ হসপিটালেও অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মনোয়ারুল হককে (৩৫) চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্স এর মেয়াদ না থাকা, ব্লাড ব্যাংক এর লাইসেন্স না থাকা, পরিবেশ ও নার্কোটিক্স ছাড়পত্র না থাকা, ওটি ও এক্সরে রুম অস্বাস্থ্যকর হওয়া, অপ্রতুল ডাক্তার ও নার্স থাকাসহ নানা অনিয়ম পায় আদালত।

এছাড়াও মুগদা এলাকায় বিকেলে ‘ফ্রেন্ডস কেয়ার হাসপাতালে’ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালের মালিক শফিকুর রহমান এবং সাকুর আহমেদকে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের মেয়াদত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ ও নার্কোটিক্স ছাড়পত্র না থাকা, ওটি ও এক্সরে রুম ময়লাযুক্ত প্রভৃতি অনিয়ম পাওয়ায় এই জরিমানা করা হয়। পাশাপাশি‘সুরাইয়া হাসপাতালে’ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালের মালিক সিরাজুল ইসলামকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর