শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ছয় আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

ছয় আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি
প্রতীকী ছবি

সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে তা ২৭ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

শুক্রবার (১২ জানুয়ারি) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ছয়টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলা হয়, এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের http://afmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর