বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় নতুন নিয়ম
ফাইল ছবি

চিকিৎসকদের পোস্ট গ্রেজুয়েশনের এফসিপিএস পার্ট-১ পরীক্ষা এক দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস)। একই সঙ্গে তিন পত্রের পরিবর্তে এক পত্রে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২১ আগস্ট) বিসিপিএসর সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


নোটিশে বলা হয়েছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষা তিন দিনের পরিবর্তে একদিনে অনুষ্ঠিত হবে। তিন পত্রের পরিবর্তে এক পত্রে পরীক্ষা নেওয়া হবে। যার সময়কাল হবে চার ঘণ্টা৷

মানবন্টন তুলে ধরে বলা হয়, পরীক্ষার মোট প্রশ্ন থাকবে ১৫০টি। এর মধ্যে সত্য-মিথ্যা প্রশ্ন ৭৫ নম্বরের আর এক কথায় উত্তর প্রশ্ন ৭৫ নম্বরের। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর অর্থাৎ ১৫০টি প্রশ্নের জন্য মোট নম্বর ৩০০। পরীক্ষার পাস নম্বর হবে ২১০।

নতুন এই নিয়ম জানুয়ারি-২০২৪ থেকে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর