বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন ফারিয়া

আভাসটা আগেই দিয়ে রেখেছিলেন নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে ধারণা দিয়েছিলেন, তীব্র দাবদাহের শহর যখন এক পশলা বৃষ্টিতে শীতল হবে, তখন নেটদুনিয়ায় উত্তাপ ছড়াবেন তিনি। 

কথা রেখেছেন ফারিয়া। প্রথমবার আইটেম গানে কোমর দোলালেন তিনি। সৌজন্যে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে তার আবেদনময়ী অবতার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। চোখের চাহনি আর মুখের অভিব্যক্তি নেশায় ডুবিয়ে রেখেছে তাদের।


বিজ্ঞাপন


কলিজা আর জান— শিরোনামের গানে ফারিয়ার সঙ্গে দেখা গেছে ছবির কেন্দ্রিয় চরিত্রের অভিনেতা আফরান নিশোকে। এটি তার প্রথম সিনেমা। দুজনের রসায়ন আইটেম গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

ইউটিউবের মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ তো ফারিয়াকে আগুনের সঙ্গে তুলনা করছেন। আবার অনেকে বাংলাদেশি আইটেম গান হিসেবে এটাকে স্টার মার্কস দিয়েছেন।


বিজ্ঞাপন


গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসিন। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। এতে নিশোর নায়িকা তমা মির্জা। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এর টিজার। কোরবানির ঈদে মুক্তি পাবে এটি।  

এদিকে ফারিয়াকে সম্ভবত টলিউডের একটি সিনেমায় আইটেম গানে নাচতে দেখা যাবে। সেটিরও শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এ ছাড়া কলকাতায় একাধিক সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন এ নায়িকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর