বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

প্রতারণার শিকার টাইগার শ্রফের মা আয়েষা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

প্রতারণার শিকার টাইগার শ্রফের মা আয়েষা

মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলিউড তারকা টাইগার শ্রফের মা ও জ্যাকি শ্রফের স্ত্রী আয়েষা শ্রফ। অর্ধকোটি রুপি আত্মসাৎ করা হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন আয়েষা। প্রতারিত হয়ে ছুটে গেছেন ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায়। প্রতারকের বিরুদ্ধে করেছেন অভিযোগ দায়ের।


বিজ্ঞাপন


থানা থেকে জানানো হয়েছে, অর্থের পরিমাণ ৫৮ লক্ষ। আলান ফার্নান্ডেজ নামে জনৈক ব্যক্তি প্রতারণা করেছেন তার সঙ্গে। সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়। এরচেয়ে বেশি কিছু পুলিশের তরফ থেকে জানানো হয়নি সংবাদমাধ্যমকে।

আয়েষার প্রতারিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে আরও বড় অঙ্কের অর্থ খুইয়েছেন তিনি। আট বছর পূর্বে ৪ কোটি রুপি প্রতারণার শিকার হয়ে মামলা দায়ের করেছিলেন অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে। এবার ফের অর্ধ কোটি রুপি হারালেন এই অভিনেত্রী ও প্রযোজক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর