বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আহতদের পাশে সোনু সুদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আহতদের পাশে সোনু সুদ

অভিনেতা হিসেবে বলিউডের চেনামুখ তিনি। কাজ করেছেন দক্ষিণি বিনোদন জগতেও। তবে অভিনয়ের থেকেও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেশি নামডাক সোনু সুদের। অতিমারির সময় থেকেই জনসেবার দিকে মন দিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন অভিনেতা। সম্প্রতি ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে আর্তদের পাশে এসে দাঁড়ালেন।

করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ২৮৮ জনের। আহতের সংখ্যা হাজারের কাছাকাছি। এবার দুর্ঘটনায় প্রভাবিতদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন সোনু সুদ। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের শিশুদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের রুজি-রোজগারের ব্যবস্থা করার ক্ষেত্রে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন বলিউড অভিনেতা। এই গোটা কাজের জন্য একটি হেল্পলাইনও চালু করলেন। সমাজমাধ্যমের পাতায় একটি ফোন নম্বর শেয়ার করেন। যেকোনো রকম সাহায্যের জন্য ওই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

এর আগে দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে সমাজমাধ্যমে মুখ খুলেছিলেন সোনু সুদ। কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়াই কি যথেষ্ট? প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। যদিও কারও নাম উল্লেখ না করেই এই প্রশ্ন তোলেন তিনি। 

সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করে সোনু বলেন, ‘আমরা সবাই টুইট করে দুঃখপ্রকাশ করছি, কিন্তু কিছুদিন পরেই সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ব। যাদের সঙ্গে এত বড় ঘটনা ঘটল তাদের পরিবার কি ফের উঠে দাঁড়াতে পারবে? এই সব ক্ষতিপূরণ তো কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে।’ 

সরকারের কাছে সোনুর আর্জি, দুর্ঘটনাগ্রস্তদের যদি একটি নির্দিষ্ট পেনশনের আওতায় আনা যায়। প্রতি মাসে তাদের উপার্জনের বন্দোবস্ত করার অনুরোধ রাখেন অভিনেতা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর