বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মৃত্যুর আগে কেন সুচিত্রাকে দেখতে চেয়েছিলেন উত্তম কুমার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

মৃত্যুর আগে কেন সুচিত্রাকে দেখতে চেয়েছিলেন উত্তম কুমার

সাল ১৯৮০, সকলকে কাঁদিয়ে অকালেই চলে গিয়েছিলেন স্বর্ণযুগের মহানায়ক উত্তম কুমার। টলিপাড়ায় শোকের ছায়া নেমেছিল রাতারাতি। কেউ বুঝতেও পারেননি অভিনয় করতে করতেই চলে যাবেন সকলের প্রিয় অভিনেতা। তাহলে কি আর সুচিত্রা সেন উত্তম কুমারের প্রস্তাব ফেরাতেন? একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন, তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায়, তা হলো উত্তম কুমার। টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক ছবি হিট।

উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। কিন্তু পর্দার বাইরে কিংবা পর্দার পেছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন ছিল—  জানার কৌতূহল ছিল কম-বেশি সকলের মনে। যদিও সেই জল্পনাও খুব বেশিদিন চাপা থাকেনি। কানাঘুষা শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম-সুচিত্রা। যদিও সেই গসিপে সিলমোহর কোনোদিনই দেননি দুই তারকার কেউই।

অথচ মৃত্যুর এক সপ্তাহ আগে উত্তম কুমার সেই সুচিত্রা সেনের খোঁজই করেছিলেন। ‘আলো আমার আলো’ ছবিটি তিনি টিভিতে দেখেছিলেন। মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুচিত্রা সেনের অভিনয়ে। দেখা করতে চেয়েছিলেন। তখন সুচিত্রা সেন ব্যস্ততম অভিনেত্রী। সময় দিতে পারেননি। জানিয়েছিলেন, পরে কখনও দেখা করবেন। সেই দেখা করা আর হয়ে ওঠেনি তার। আক্ষেপ থেকেই গিয়েছিল। উত্তম-সুচিত্রা মানেই পর্দায় এক ভিন্নস্বাদের সমীকরণ। আজও যা পরতে-পরতে উপভোগ করে চলেছে সিনেভক্তরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর