সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাটির নিচ থেকে বাক্সবন্দী অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

মাটির নিচ থেকে বাক্সবন্দী অভিনেতার মরদেহ উদ্ধার

ব্রাজিলের জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা জেফেরসন মাচাডোর রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। এমনও হতে পারে? ৪৪ বছরের দেহ মিলল কাঠের বাক্সে।

চার মাস আগে নিখোঁজ ছিলেন জেফেরসন। নায়কের ৮টি কুকুর আছে। বাড়িতে একা খুঁজে পাওয়া যায় সেই কুকুরদের। তাদের মধ্যে দুটি মারাও গেছে। এটি গত ৯ ফেব্রুয়ারির ঘটনা।


বিজ্ঞাপন


জেফেরসনের ৭৩ বছর বয়সি মা, মারিয়া দাস ডোরেসের কাছে এক মেসেজ পেয়েছিলেন। যেখানে একাধিক ভুল বানানে ভর্তি একটা মেসেজ পাঠানো হয়েছিল। যেখানে জেফেরসনের একটি মেসেজ আসে।

বলা হয়, তার ফোন কমোডে পড়ে গেছে বলে তিনি ভিডিও কল করতে পারছেন না। সেই শেষ কথা হয় গত ২৯ জানুয়ারি। তারপর থেকে তার ফোনের লোকেশন নিষ্ক্রিয় হয়ে যায়। ক্লাউডের পাসওয়ার্ড বদলে গিয়েছে।

জেফেরসনের রিও ডি জেনেরিওর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে মাটির তলা থেকে কাঠের বাক্সে হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ মেলে নায়কের। মাটির সাড়ে ছয় ফুট তলা থেকে বাক্সটি পাওয়া যায়।

সেই বাড়ির মালিক জানান, তিনি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন এই বাড়ি। যে কি না মাচাডোকে চেনে বলে দাবি করেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে, গত মাসে সেই বাড়িতে ঢুকছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর