শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

গায়ক নোবেল রিমান্ডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

গায়ক নোবেল রিমান্ডে

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একটি অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নেওয়ার প্রতারণায় অভিযোগে দায়ের করা মামলায় আটক করা হয়েছে তাকে। এ মামলায় নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২০ মে) আদালতে হাজির করা হয় নোবেলকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য নোবেলকে তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এর আগে অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত ১৭ মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর