বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

গ্রেফতার হলাম: অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

গ্রেফতার হলাম: অমিতাভ বচ্চন

আজ শুক্রবার হঠাৎ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এক আশ্চর্য খবর। বলিউড তারকা অমিতাভ বচ্চন গ্রেফতার! সামাজিক মাধ্যমে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

শুক্রবার দুপুরে অমিতাভ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরই ছড়ায় গুজব। কারণ ওই ছবিতে ‘শোলে’ ছবির জয়কে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে। তার মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অল্প কথায় অমিতাভ লিখেছেন, ‘গ্রেফতার হলাম!’


বিজ্ঞাপন


তবে বিষয়টি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আসলে অমিতাভ গ্রেফতার হননি। তার বয়স ৮০ হলেও রসবোধ যে এতটুকু কমেনি, তার প্রমাণ দিলেন অভিনেতা।

অমিতাভ এই ছবি পোস্ট করার পর তার প্রশংসায় মেতেছেন অনুরাগীদের একাংশ। কারও মতে, অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখা খুব কঠিন। কেউ আবার ‘ডন’ ছবির জনপ্রিয় সংলাপ ধার করে লিখেছেন, ‘ডন কে ধরা শুধু কঠিন নয়, অসম্ভব।’ আবার কারও কথায়, ‘সচরাচর এরকম পোস্ট আপনি করেন না। কিন্তু আপনার এই পাল্টা জবাব দেওয়ার কৌশল অতুলনীয়।’

সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকা অমিতাভ বচ্চনের। কয়েকদিন আগে জ্যাম এড়াতে বাইকে চড়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। সেই রেশ থাকতেই তার আচরণে রেগে আগুন হন নেটিজেনরা। এক পাকিস্তানি শিশুর প্রশংসা করে তোপের মুখে পড়েন তিনি। তবে সেসব পাশ কাটিয়ে নেট দুনিয়ায় মেতে উঠলেন তামাশায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর