বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘শিকার’-এ যাচ্ছেন নুসরাত-যশ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

‘শিকার’-এ যাচ্ছেন নুসরাত-যশ!

রাজা-বাদশাহদের আমলে বেশ জমিয়ে পশু পাখি শিকার করা হতো। পরে শৌখিন বিত্তশালীদের মধ্যেও দেখা গেছে স্বভাবটা। অবশ্য আজকাল এসব নিয়ে ভাবার সময় নেই কারও। বিনোদনের জন্য আরও বিভিন্ন মাধ্যম খুঁজে নিয়েছে মানুষ। তবে টলিউড তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মাঝে এই প্রবণতা দেখা যাচ্ছে। এরইমধ্যে তারা যোগ দিয়েছেন শিকারে।

তবে এজন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বন জঙ্গলে যাচ্ছেন না নুসরাত-যশ। তারা সম্প্রতি যুক্ত হয়েছেন ‘শিকার’ নামের একটি সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মে মাসের এই ভরা গরমে দক্ষিণ কলকাতার জোকা-বজবজ এলাকায় শুটিং করছেন যশ, নুসরত। একদিকে এই হাঁসফাঁস গরমে দরদর করে ঘামছেন, তারমধ্যেই শুটিং করছেন।

এই গরমে শুটিংয়ের মাঝে নিজেকে কীভাবে ঠিক রাখছেন যশ সেই তথ্য জানালেন সাক্ষাৎকারে। বললেন, ‘সারাদিন প্রচুর জল খাচ্ছি। একই সঙ্গে কাজ শেষ করার চাপ আছে। এই টিমে আমি প্রথমবার কাজ করছি, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা হলো।’

অন্যদিকে যশের সঙ্গে কাজ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বরের সঙ্গে পর্দায় ফিরব বলে আমি একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছি। আসলে আমি আর কোনও ধূসর চরিত্রে অভিনয় করতে চাইনি। ভালো লাগছিল না। আমার কাছে আজও বাণিজ্যিক ছবির আলাদা আকর্ষণ আছে। এই ছবিতে আমার আর যশের পুরনো কেমিস্ট্রি দর্শকরা ফিরে পাবেন।’

দেবরাজ সিংহের পরিচালনায় আসছে ‘শিকার। এটি একটি থ্রিলারধর্মী ছবি। অভিনয়ে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর