শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

‘সুড়ঙ্গে’ পাওয়া গেল রহস্যের ঘ্রাণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৩, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

‘সুড়ঙ্গে’ পাওয়া গেল রহস্যের ঘ্রাণ

আজ বুধবার সময় যখন দুপুর, ঠিক তখন নির্মাতা রায়হান রাফী সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আজ রাত আটটায়।’ এতে নেটিজেনরা বুঝতে পেরেছিলেন বড় কোনো খবর দিতে চলেছেন রাফী। তাই তাদের পাখির চোখ ছিল ‘পরাণে’র নির্মাতার ফেসবুকে।

আটটা বাজতেই আর দেরি করেননি রাফী। কথা রাখলেন তিনি। নেটদুনিয়ায় লিখলেন, ‘সুড়ঙ্গ’ ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে, বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’! সাথে প্রথমবারের মতো আফরান নিশোকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফী। যৌথ প্রযোজনায় আলফা-আই ও চরকি।


বিজ্ঞাপন


ছবিটির একটি টিজারও প্রকাশ করেছেন পরিচালক। তাতে শুরুতেই দেখা যায়, রাতের আধারে একটি সুনসান বাড়িতে দাঁড়িয়ে আফরান নিশো। পরনে শার্ট ও ভাঁজ করা লুঙ্গি। উদ্ভ্রান্তের মতো লাগছে তাকে। আবছা আলোয় দেখা যায়, ঢেকে রাখা সুড়ঙ্গ উন্মুক্ত করে কোদাল হাতে তাতে নেমে পড়েন তিনি। খানিক বসে ধূমপান করে সুড়ঙ্গ ধরে যেতে থাকেন সামনের দিকে। সবশেষে দেখা যায়, নিশো শুয়ে আছেন সুড়ঙ্গের ভিতর। চারদিকে কেমন যেন রহস্যের গন্ধ!

এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। তার বিপরীতে আছেন তমা মির্জা।

ছোটপর্দার বড় তারকা আফরান নিশো বর্তমানে ওটিটি মাধ্যমেও দাপিয়ে বেড়াচ্ছেন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি ওয়েব ফিল্মে নিজের জাত চিনিয়েছেন তিনি। তাকে ঘিরে অনুরাগীদের প্রত্যাশা আরও বেশি। অনেকদিন ধরেই নিশোকে বড়পর্দায় দেখার ইচ্ছা পোষণ করছিলেন তারা। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। এবার ঈদে বড়পর্দার জৌলুস বাড়াবেন এ তারকা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর