সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ব্রিটিশ রাজার রাজ্যাভিষেকে থাকবেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:০০ এএম

শেয়ার করুন:

ব্রিটিশ রাজার রাজ্যাভিষেকে থাকবেন সোনম কাপুর

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। সারা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন ব্রিটেনের উইন্ডসর দুর্গে। তাদের পাশাপাশি থাকবেন সোনম কাপুর।

রানি এলিজাবেথের মৃত্যুর পরেই চার্লসকে ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে এসে রাজা হন তিনি। দায়িত্ব পাওয়ার পরই চার্লস বুঝিয়ে দেন যে, মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে আবেগে ভেসে মা এলিজাবেথ দ্বিতীয়কে স্মরণ করে দেশবাসীর সেবায় সমস্ত জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল তাকে।


বিজ্ঞাপন


জানা গেছে, ৭ মে এই রাজ্যাভিষেকের অনুষ্ঠান ব্রিটেনের উইন্ডসর দুর্গে হবে। আর সেখানেই একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনম কাপুর। ভ্যারাইটিতে প্রকাশিত খবর অনুযায়ী, কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন। সেখানে টম ক্রুজের মতো তারকাও থাকবেন। 

অভিনয় থেকে আপাতত দূরে আছেন সোনম। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ের পর থেকে বলিউডে কাজ অনেক কমিয়ে দিয়েছেন তিনি। এখন বেশিরভাগ সময় ব্রিটেনেই থাকেন অভিনেত্রী। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নাম রেখেছেন বায়ু।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর