শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

‘মান্নাত’-এ ঈদের নামাজ পড়েন শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

‘মান্নাত’-এ ঈদের নামাজ পড়েন শাহরুখ

দিন ফুরালেই রাত আর রাত ফুরালেই ঈদ। এদিন ঘিরে উন্মাদনার শেষ নেই ইসলাম ধর্মের অনুসারীদের। সকল শ্রেণির সকল অঙ্গনের মানুষই বেশ জমিয়ে পালন করে থাকেন দিনটি।

এই তালিকায় রয়েছেন বলিউড তারকা শাহরুখ খানও। তবে তার ঈদ আয়োজনটা অন্যদের চেয়ে আলাদা। কেননা তার নিজ বাসভবন মান্নাতেই হয় ঈদের জামাত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


সসবাইকে নিয়ে ঈদ পালন করতে পছন্দ করেন শাহরুখ। কেননা তার কাছে দিনটি বিশেষ। সেকারণেই নিজ বাসভবন মান্নাতে ঈদের নামাজ পড়ে দিন শুরু করেন তারকা। প্রতিবারের মতো এবারও নিজ বাংলো মান্নাতেই ঈদ উদযাপন করছেন।

কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তার বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি।

এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের দর্শন দেন শাহেনশাহ। তাদের উড়ন্ত চুমুর মাধ্যমে জানান ঈদের শুভেচ্ছা। এরপরের সময়টুকু পরিবারকেই দেন শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি বেশ আনন্দেই কাটান এ বলিউড তারকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর