রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বাইকে বসে শাহিদের ঠোঁটে ঠোঁট রাখলেন কৃতি! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

বাইকে বসে শাহিদের ঠোঁটে ঠোঁট রাখলেন কৃতি! 

প্রথমবার জুটি বেঁধেই উষ্ণতা ছড়াতে চলেছেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন। আর তার প্রমাণ পাওয়া গেল প্রথম ঝলকেই। ছবির নাম অবশ্য এখনও ঠিক করে উঠতে পারেননি পরিচালক অমিত জোশি ও আরাধনা শাহ। তবে স্টার কাস্ট তৈরি। শুধু শাহিদ-কৃতিই নন। এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়াকেও।

পরিচালক জানিয়েছেন, এই ছবির হাত ধরে বহুদিন বাদে দারুণ এক প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। সবকিছু ঠিকঠাক চললে অক্টোবর মাসে মুক্তি পাবে এই ছবি।

পোস্টার দেখে অবশ্যই নেটিজেনদের অদ্ভুত প্রতিক্রিয়া। অনেকে বলছেন, কৃতির থেকে লম্বা দেখানোর জন্য শাহিদকে বাইকের ট্যাংকের উপর বসানো হয়েছে। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না ছবির নির্মাতারা।

প্রভাসের সঙ্গে বাগদান পর্ব নিয়ে খোলাখুলি কিছু না বললেও, সম্প্রতি ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট দিয়েছেন কৃতি। ওপেরা উইনফ্রের একটি রিল শেয়ার করেন; যেখানে ওপেরা বলছেন, কোনো এক পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, সেই একই পদক্ষেপ অন্যদের থেকে আশা করলে আপনি নিজেই হতাশ হবেন। প্রত্যেকে নিজের মতো আচরণ করেন। তাদের সেভাবেই গ্রহণ করতে হবে। সেটা না করতে পারলে নিজেকেই প্রভাবিত হতে হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর