শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

অভিনয়ে নাম লেখালেন প্রসেনজিতের ছেলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

অভিনয়ে নাম লেখালেন প্রসেনজিতের ছেলে

বাবার পদাঙ্ক অনুসরণ করলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুক। নাম লেখালেন অভিনয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন প্রসেনজিৎ নিজেই। ছেলের অভিনীত নাটকের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, একটি বিধ্বস্ত প্লেনের সামনে দাঁড়িয়ে আছেন একদল তরুণ। তারমধ্যে নীল রঙের ব্লেজার আর ফরমাল প্যান্টে হ্যান্ডসাম লুকে ধরা দিয়েছেন তৃষাণজিৎ।

ক্যাপশনে পিতা প্রসেনজিৎ ছেলেকে নিয়ে লিখেছেন, “প্রথম সবকিছুই খুব স্পেশাল। প্রথম মঞ্চে অভিনয়ের জন্য তোমাকে শুভেচ্ছা। ‘লর্ড অব দ্য ফ্লাইস’ টিমের জন্য রইল শুভকামনা।” প্রসেনজিতের অনুরাগীরাও ভিড় করেছেন পোস্টে। প্রিয় তারকার সন্তানকে জানিয়েছেন শুভকামনা।

prasenjeet

তৃষাণজিৎ তার ক্যারিয়ারের খাতা খুলেছেন চলচ্চিত্র বা ছোটপর্দা দিয়ে নয়। অভিনয়ের আঁতুড়ঘর হিসেবে খ্যাত মঞ্চকেই বেছে নিয়েছেন শুভ সূচনায়। ভারতের তামিলনাড়ুর একটি কলেজে পড়াশোনা করছেন তিনি। ওই কলেজেরই একটি মঞ্চনাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাকে। গতকাল শুক্রবার নাটকটি মঞ্চস্থ হয়েছে।

এদিকে বাবা পশ্চিমবঙ্গের সুপারস্টার হলেও তৃষাণজিতের পছন্দ বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। গত বছর অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রকাশ পেয়েছে তা। শাহরুখকে সামনে থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তিনি। নেট দুনিয়ায়ও প্রকাশ করেছিলেন সেই অনুভূতি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর