বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহরুখের স্ত্রীর ইশারায় বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

শাহরুখের স্ত্রীর ইশারায় বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে!

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি ক্যারিয়ার গড়ে তুলেছেন হলিউডে। ফলে বি-টাউনে একসময় রাজত্ব করলেও আজকাল অনিয়মিত সেখানে। এতে অনেকেরই প্রশ্ন, বি-টাউন ছাড়লেন কেন পিগি চপস? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন  বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল।

এরপরই কঙ্গনা জানিয়েহচিলেন প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়তে বাধ্য করেছিলেন নির্মাতা করণ জোহর। এবার জানা গেল, করণ জোহর মূলত শাহরুখগ খানের স্ত্রী গৌরীর ইশারায় কোণঠাসা করে বি-টাউন ছাড়তে বাধ্য করেছিলেন পিগি চপসকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


সালটা ২০১২। সে সময় শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে করণ জোহর হলেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের কাছের বন্ধু। তিনিই তখন প্রিয়াঙ্কাকে এই বিষয়টা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। পরে প্রিয়াঙ্কার এক বন্ধু সাক্ষাৎকারে জানান, প্রিয়াঙ্কার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নিয়েছিলেন করণ?

প্রিয়াঙ্কার ওই ঘনিষ্ঠজন বলেন, ‘সম্প্রতি এক পার্টিতে আমি দেখেছিলাম করণ জোহর প্রিয়াঙ্কাকে কাপকেক খাইয়ে দিচ্ছেন, অথচ পিছন থেকে ছুড়িও মারছেন, যা আসলে ভয়ানক। আসলে বলিউডে কিছু তারকার স্ত্রীরা প্রিয়াঙ্কার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। প্রিয়াঙ্কার দোষ ছিল না, তবে ওই তারকার স্ত্রীরা যদি তাদের স্বামীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে কী করা যাবে! ওদের (তারকাদের স্ত্রী) উচিত ছিল প্রিয়াঙ্কাকে আক্রমণ না করে বিষয়টা বাড়িতেই সমাধান করা।’

করণ জোহর অবশ্য সেসময় টুইটে দাবি করেছিলেন, সমস্তটাই তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। তবে বাধ্য হয়ে বলিউড ছাড়লেও হলিউডে আজ ভালো আছেন প্রিয়াঙ্কা। এরইমধ্যে সেখানে নিজের অবস্থান শক্ত করেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর