বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘মহানগর’-এর অন্তিম পর্বের টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

‘মহানগর’-এর অন্তিম পর্বের টিজার প্রকাশ

দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এতে তিনি উপস্থিত হয়েছিলেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন দ্বিতীয় অধ্যায়ের জন্য।

জানুয়ারিতে ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়েছিল, রোজার ঈদেই আসছে ‘মহানগরে’র পরের অধ্যায়। এবার প্রকাশ পেল এর টিজার।

টিজারের চমকে দিয়েছেন ওসি হারুনরূপী মোশাররফ করিম। শুরুতেই দেখা যায় ব্যস্ত রাজধানীর মানুষ ও গাড়ির ছুটে চলা। নেপথ্যে শোনা যায় মোশাররফের কণ্ঠ। এই শহরের নির্মম বাস্তবতা ও তা প্রতিহত করার গল্প শোনালেন তিনি।

ওসি হারুন যথারীতি দর্শকদের মনে করিয়ে দিয়েছেন দুটি বিষয়- এক, নামটা হচ্ছে হারুন। দুই, হারুন এতো সহজে হারে না।

এর আগে  সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ বলেছিলেন, “আমি এমন এক গল্প খুঁজছিলাম যেটা দিয়ে সিস্টেমকে খোঁচা দেয়া যায়। এবার যে গল্পটি বলব সেটা ‘মহানগরে’র চেয়েও বড় সমস্যার গল্প। এরজন্য হয়তো আমাকেও বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।”

এ প্রসঙ্গে তখন মোশাররফ করিম বলেছিলেন, “আমার কাছে ‘মহানগর’ শুরু থেকেই একটি চ্যালেন্জ ছিল। আমরা যারা এখন ওটিটিতে কাজ করছি তারা জানি এখানে ওই থিয়েটারের ব্যাপারটা আছে। যত সময় লাগুক অসুবিধা নেই। কাজটা ভালো হতে হবে। ‘মহানগর’ ভালো হয়েছে। ‘মহানগর টু’ আশা করছি আরও ভালো হবে।”

‘মহানগর’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ। তবে দ্বিতীয় অধ্যায়ে অন্য চরিত্রগুলোতে কারা থাকছেন— সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর