সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

জন্মের পর অন্য শিশুর সঙ্গে বদল হয়ে যান রানী মুখার্জি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

জন্মের পর অন্য শিশুর সঙ্গে বদল হয়ে যান রানী মুখার্জি

বলিউড তারকা রানী মুখার্জি পর্দায় আজকাল অনিয়মিত। স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। এবার জানা গেল নতুন এক তথ্য। জন্মের পর হাসপাতালে অন্য এক শিশুর সঙ্গে বদল হয়ে গিয়েছিলেন রানী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাম মুখোপাধ্যায় ও কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রথম সন্তান রানী। জন্মের পরই হাসপাতালের অন্য সন্তানের সঙ্গে বদলে যান তিনি। এক পঞ্জাবি পরিবারের সঙ্গে অদল বদল হয়ে যায় তার। তবে মায়ের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। রানীর চোখের মণির রং খয়েরি, তাই সহজেই ধরে ফেলেন অভিনেত্রীর মা। শুরু হয় খোঁজ। অবশেষে পঞ্জাবি দম্পতির ঘরে গিয়ে ফিরে পান মেয়েকে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস’ নরওয়ে নামক একটি ছবি। চলচ্চিত্রটির কারণে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

নরওয়ে গিয়েই তার জীবনে নেমে আসে বিপর্যয়। সন্তানদের জন্য দেশটিতে হেনস্তার শিকার হতে হয় তাকে। তার বুক থেকে দেশটির সরকার কেড়ে নেয় তার সন্তানদের। এ সময় রুখে দাঁড়ায় সাদাসিদে জীবন যাপনে অভ্যস্ত মিসেস চ্যাটার্জী। এমন গল্পে নির্মিত হয়েছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর