রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ব্যাংকে টাকা খুইয়ে কাঁদছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ব্যাংকে টাকা খুইয়ে কাঁদছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন

ঘোর আর্থিক বিপর্যয়ের শিকার হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন যে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাঙ্কিং সংকটের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। ‘বেসিক ইনস্টিনক্ট’ তারকা বৃহস্পতিবার রাতে ‘উইমেন ক্যানসার রিসার্চ ফান্ড’-এর আয়োজিত ‘আনফরগেটেবল ইভিনিং ফান্ডরাইজার’-এর সময় সাহসীকতার জন্য পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়েই, শ্যারন শ্রোতাদের ক্যানসার দাতব্য সংস্থায় অর্থদান করার আহ্বান জানিয়ে ভেঙে পড়েন। ফক্স নিউজ অনুসারে, মিসেস স্টোন চোখ মুছতে মুছতে বলেছেন, ‘আমি জানি জিনিসটি আপনাকে পেতে হবে, কিন্তু কীভাবে অর্থ পাঠাতে হবে তা বোঝা কঠিন। আমি প্রযুক্তিগত দিকে বোকা, কিন্তু আমি একটি চেক লিখতে পারি। ব্যাংকিংয়ে কিছু লেনদেন সংক্রান্ত কারণের জন্যে সম্প্রতি আমি অর্ধেক টাকা হারিয়েছি।’


বিজ্ঞাপন


তবে মিসেস স্টোন তার আর্থিক ক্ষতির বিষয়ে আর কোনো বিবরণ শেয়ার করেননি। তবে এই ঘটনার কয়েকদিন পরে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এবং সিগনেচার ব্যাংক পতনের খবর এসেছে। মার্কিন ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যর্থতা। মার্কিন ফেডারেল রিজার্ভ দুটি ব্যাংকে থাকা সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছে।

আউটলেটটি জানিয়েছে যে, প্রায় প্রতিটি ব্যাংকই এফডিআইসি বীমাকৃত, যার অর্থ হলো যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে দুই লাখ ৫০ হাজার ডলার কম থাকায় মার্কিন সরকারের কাছ থেকে সম্পূর্ণ সুরক্ষা পেতে পারেন। সুতরাং মিসেস স্টোন তার টাকা ফেরত পাবেন বলেই জানা গিয়েছে। এদিকে, অভিনেত্রী গতবছরেই তাঁর স্তন থেকে টিউমার অপসারণ করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর