শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কেন বলিউড থেকে হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

কেন বলিউড থেকে হারিয়ে গেলেন তনুশ্রী দত্ত

বলিউডের ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন তিনি একসময়ে। ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ গানটিতে তার অভিনয় দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। তিনি তনুশ্রী দত্ত। ছিপছিপে রোগা, সুন্দরী তনুশ্রীর ঘনিষ্ঠ দৃশ্যে কোনো আপত্তি না থাকায় তরতরিয়ে উঠেছিলেন জনপ্রিয়তার চূড়ায়।

যেসময়ে আর পাঁচজন অভিনেত্রী চুম্বন দৃশ্যে অভিনয় করতেও পাঁচবার ভাবতেন, সেখানে তিনি অবলীলায় একের পর এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে যেতেন। জনপ্রিয়তা পেতে দেরি হয়নি তনুশ্রীর। তবে কয়েকটি ছবিতে অভিনয় করলেও মন ভরছিল না তার। তনুশ্রীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে।

তার আগে চকলেট, ঢোল, রিস্ক, সাস বহুর মতো ছবিতে দেখা গিয়েছিল তাকে। তারপর তিনি ‘মি-টু’ মুভমেন্টে জড়িয়ে পড়েন। নানা পাটেকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন তনুশ্রী। তিনি অভিযোগ করেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময়ে তার সম্মানহানি করার চেষ্টা করেন নানা। কোর্ট কাছারিও হয়েছিল। কিন্তু বেকসুর খালাস পেয়ে যান অভিনেতা।

তনুশ্রী কিন্তু এরপরেও চুপ করেননি। একের পর এক অভিযোগ এনেছেন তিনি বলিউড মাফিয়াদের বিরুদ্ধে। কখনও বলেছেন, তার পানীয় জলে বিষ মিশিয়ে মারার চেষ্টা হচ্ছে। কখনও আবার দাবি করেছেন, কালা জাদু করা হচ্ছে তার বিরুদ্ধে। সবটাই তার মুখ খোলার জন্য বলেও দাবি করেছেন তনুশ্রী।

বছর কয়েক আগেই দেশে ফিরেছিলেন তনুশ্রী। আবারও বলিউডে কামব্যাকের কথা হচ্ছিল তার। কিন্তু তিনি জানান, তাকে কাজ পেতে, কাজ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই মনে করেন, বলিউড ক্যারিয়ার সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে তনুশ্রীর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর