বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিছানায় এখনও আমি চূড়ান্তভাবে সক্ষম: কবীর সুমন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১১:৩০ এএম

শেয়ার করুন:

বিছানায় এখনও আমি চূড়ান্তভাবে সক্ষম: কবীর সুমন

আজ ১৬ মার্চ দুই বাংলার প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমনের জন্মদিন। এবার ৭৫ এ পা রাখলেন তিনি। তবে বয়সের ভারে এখনও নুয়ে পড়েননি এ গায়ক। এখনও তিনি শয্যায় (যৌন মিলনে) চূড়ান্ত সক্ষম। জন্মদিন উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানালেন গায়ক।

টানা তিন ঘণ্টা রেকর্ডিং সেরে সাক্ষাৎকার দিতে বসেছিলেন কবীর সুমন। তার কাছে প্রশ্ন ছিল, ‘এই বয়সে এখনও এই অফুরন্ত এনার্জির রহস্যটা কী?’ উত্তরে সুমন বলেন, ‘কাম! মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব। বয়স হয়েছে। রাতে ভালো ঘুম হয় না। কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার এনার্জি। আঁতলামি নয়, প্রেম করতে হবে শরীর দিয়ে, ভালবাসা দিয়ে এবং সম্মান দিয়ে। এছাড়া আমাদের শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন রাগ এবং খেয়াল আমাকে বাঁচিয়ে রাখে।’


বিজ্ঞাপন


অফুরন্ত জীবনী শক্তির কবীর সুমন এখনও স্বপ্ন দেখে যান। ইচ্ছা ছিল সিনেমা তৈরি করবেন। এ প্রসঙ্গে বলেন, ‘আমার স্বপ্ন ছিল সিনেমা তৈরি করব। একটা সময়ে আমি সিরিয়াসভাবে সিনেমার চর্চা করেছি। বাংলাদেশে একটা টেলিফিল্ম করেছিলাম। হয়তো আবার কোনো দিন ছবি করব। আরও একটা স্বপ্ন আছে, আমি নৃত্যনাট্য নিয়ে কাজ করতে চাই। খুব দ্রুত কাজ শুরু করব। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে খুব বেশি কাজ হয়নি। আর হবে বলেও মনে হয় না।’

এদিকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই দুই বাংলার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছায় সিক্ত করছেন সুমনকে। প্রিয় গায়ককে নিয়ে তারা নিজেদের মতো করে লিখছেন সামাজিক মাধ্যমে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর