শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেটিজেনদের কটাক্ষে বিচলিত নন অপু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

নেটিজেনদের কটাক্ষে বিচলিত নন অপু

মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।

এরইমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের মধ্যে পড়েছে হাসির হুল্লোড়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু। জানালেন, নেটিজেনদের কটাক্ষে বিচলিত নন তিনি।

অপু বলেন, ‘স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।’

এরপর এ অভিনেত্রী আরও বলেন, ‘তিনি (ওই নারী) এক সময় শাবানা-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। পরে শাবনূর আপুর সিনেমাও দেখেছেন। এরপর আর হলে যাননি। আমার সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। দীর্ঘ আলাপের পরে বললেন, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। ভালো লাগলো কথা বলো। তোমার সিনেমা দেখতে যাব।’

সেদিন গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যার্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর