বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শাহরুখের বিরুদ্ধে জেনিফার লোপেজের অভিযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

শাহরুখের বিরুদ্ধে জেনিফার লোপেজের অভিযোগ

কীভাবে ফিরে আসতে হয়— দেখিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চার বছর পরও যে তার আবেদন একটুও ফিকে হয়নি তার প্রমাণ ‘পাঠান’ সিনেমাটি। এ ছবির সিনেমার ব্যবসায়িক সাফল্যে বলিউডে নতুন করে শুরু হয়েছে শাহরুখ উন্মাদনা। ঠিক এমন মুহূর্তে সামনে এলো শাহরুখের বিরুদ্ধে জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের অভিযোগ।

জেনিফার লোপেজ জানিয়েছেন, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শাহরুখের দলের সদস্যরা তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।

২০১৩ সালে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জেনিফারের। তবে তার ‘অতিরিক্ত’ চাহিদা পূরণ করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে। শেষমেশ জেনিফার বাদ পড়েন অনুষ্ঠান থেকে। তার বদলে উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে পারফর্ম করেন র‌্যাপার পিটবুল।

গাইতে আসার জন্য কী কী শর্ত ছিল জেনিফারের? শুনলে আঁতকে উঠবেন সাধারণ মানুষ। চাহিদার তালিকায় ছিল ব্যক্তিগত বিমান, গায়িকার বিশাল দলের জন্য হোটেলের ঘর, তাঁর নিজস্ব সজ্জাশিল্পী, সহকারীবৃন্দ এবং ব্যক্তিগত রাঁধুনি। জেনিফারের ম্যানেজারের তরফে সেই সব আকাশছোঁয়া দাবি এসেছিল, যা আয়োজকদের পক্ষে মেটানো সম্ভব হয়নি।

তবে লোপেজের ম্যানেজার তার অতিরিক্ত চাহিদার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই সময় ব্যস্ততার কারণেই আইপিএলের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি গায়িকা। সেইসঙ্গে শাহরুখের দলকে অভিযুক্ত করেছেন লোপেজ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর