গোপনে চুটিয়ে প্রেম, তারপর ঘটা করে বিয়ে—বলিউড তারকাদের মধ্যে এটার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে বিগত কয়েকবছর ধরে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল একই পথেই নাকি হাঁটতে চলেছেন প্রভাস ও কৃতি শ্যানন! তখন থেকেই তাদের প্রেম বলিউড ও দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনের চর্চিত বিষয়।
এবার জানা গেল, প্রভাস-কৃতির প্রেমের গল্প। এর আগে প্রভাসের প্রেম ছিল দক্ষিণি তারকা আনুশকা শেঠির সঙ্গে। কিন্তু প্রভাসকে ছেড়ে আনুশকা মজেছেন অন্য পুরুষে। সেকারণেই পর্দার বাহুবলী তরী ভিড়িয়েছেন কৃতির ঘাটে।
বিজ্ঞাপন
একাধিক ছবিতে কাজ করেছেন প্রভাস-আনুশকা। মন দেওয়া নেওয়া করেছিলেন তখনই। কিন্তু জানা গেছে, প্রভাসকে ভুলে এক অভিজ্ঞ অভিনেতার প্রেমে পড়েছেন অনুশকা। তাই দূরত্ব বেড়েছে দুজনের মধ্যে। এমনকি তাদের বিচ্ছেদের কানাঘুষোও শোনা যাচ্ছে। তবে এ নিয়ে নিয়ে কখনও মুখ খোলেননি প্রভাস ও অনুশকা।
অন্যদিকে কৃতির সঙ্গে প্রভাসের নাম জড়ায় প্রভাস-কৃতির প্রেমের গুঞ্জন শুরু হয় ‘আদিপুরুষ’ সিনেমার শুটিংয়ের সময়। এতে জুটি বেঁধেছিলেন তারা। জানা গেছে, পর্দা ভাগ করার পাশাপাশি একে অন্যের সুখ-দুঃখও ভাগ করে নেন তারা। তবে কৃতি-প্রভাস এ প্রসঙ্গে কখনও মুখ খোলেননি।
তবে কৃতি-প্রভাস চুপ থাকলেও চুপ থাকেননি অভিনেতা বরুণ ধাওয়ান। গত বছর ‘ভে়ড়িয়া’ ছবির প্রচারে গিয়ে কৃতির প্রেমের কথা প্রায় ফাঁস করে দিয়েছিলেন তিনি। সেসময় বরুণকে বি-টাউনের সিঙ্গেল অভিনেত্রীদের নাম বলতে বলেছিলেন করণ জোহর। বরুণের তালিকায় তখন কৃতির নাম ছিল না। করণ এ প্রসঙ্গে জিজ্ঞেস করতেই বরুণ বলেছিলেন, ‘কৃতির নাম অন্য কারও মনে আছে। তিনি এখন মুম্বাইয়ে নেই। দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।’ এতে নেটিজেনরা বুঝে নিয়েছিলেন তিনি প্রভাসকেই ইঙ্গিত করছেন।
আরআর




