মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সানি লিওন নিষিদ্ধ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ এএম

শেয়ার করুন:

সানি লিওন নিষিদ্ধ!

পেশাজীবীদের জনপ্রিয় নেটওয়ার্ক লিংকডইন থেকে নিষিদ্ধ হলেন সানি লিওন। ঘটনার আকস্মিকতায় ক্ষুব্ধ তিনি। একটি ভিডিয়ও পোস্ট করে বিষয়টি নজরে এনেছেন সবার।

সানি বলেছেন, ‘একমাস দুর্দান্ত চলার পরে সামাজিক মাধ্যমটি আমার অ্যাকাউন্টটি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা নাকি ভেবেছিল, আমি প্রকৃত সানি লিওন নই! জানি, আমার অ্যাকাউন্টে প্রচুর ট্রাফিক ছিল। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাকউন্ট মুছে ফেলার কোনো কারণ ছিল না। এটা খুবই খারাপ। আশা করি, তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটি ই-মেইলও পাঠায়নি।’

যদিও পেজটি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। ফলে সেই পেজটি তিনি আর ফিরে পারেন কি না— তা নিয়ে সংশয়ও দেখিয়েছেন অনেকে। সানি লিওন প্রতিটা পদে পদে নিজের আপডেট দিয়ে থাকেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবার তিনি যা জানালেন তা দেখে অনেকেই অবাক। নকল সানির ঠেলায় সানি নিজেই বিপাকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর