শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘লিডার’ আসছে কবে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

‘লিডার’ আসছে কবে
‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য । ছবি: সংগৃহীত

ক্রমাগত সমালোচনার মুখে শাকিব-বুবলী জুটি যখন ভাঙতে বসেছিল, তখন তাদের ‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির জন্য চুক্তিবদ্ধ করান তপু খান। সেই থেকে ছবিটি নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানির মতো একটু একটু করে জমতে থাকে প্রত্যাশা। এখন শুধু মুক্তির অপেক্ষা।

তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। অপেক্ষার সুমিষ্ট ফল পেতে ধৈর্য ধরতে হবে আরও কয়েক মাস। নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা সংশ্লিষ্ট একজন ঢাকা মেইলকে জানিয়েছেন, কোরবানির ঈদে প্রতীক্ষিত ‘লিডার— আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে। সেভাবেই চলছে প্রস্তুতি। 


বিজ্ঞাপন


Leader
‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির পোস্টার । ছবি: সংগৃহীত

ওই ব্যক্তি বলেন, “আমাদের পরিকল্পনা ছিল রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু শাকিব খানের আরও দুটি সিনেমা মুক্তি পাবে ঈদে। আমাদের সিনেমাটি মুক্তি দিলে অন্য দুটি সিনেমা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এখনও ‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির পোস্ট প্রডাকশনের কাজ বাকি আছে। সব মিলিয়ে কোরবানির ঈদের মুক্তির পরিকল্পনা করেছি।”

ছবির কাজের অগ্রগতি কতদূর— জানতে চাইলে তিনি বলেন, ‘শ্যুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ে আছে। সম্পাদনা শেষ। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিএফএক্সের কাজ চলছে। প্রতিটি কাজ যত্ন নিয়ে করা হচ্ছে। দর্শককে সেরাটা দিতে চাই আমরা।’

Shakib Bubly
শাকিব খান ও বুবলী । ছবি: সংগৃহীত

গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী।

একই বছরের ২৫ মে রাজধানীর উত্তরায় ‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। শেষ হয় ২৫ সেপ্টেম্বর ধামরাইয়ের ফিল্ম ভ্যালি শ্যুটিং স্পটে।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর