বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিয়ের পর কি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন সিদ্ধার্থ-কিয়ারা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

বিয়ের পর কি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন সিদ্ধার্থ-কিয়ারা?

বিয়ের পর পাল্টে যায় তারকাদের জীবনের সমীকরণ। অনেকে অভিনয় থেকেই গুটিয়ে নেন নিজেকে, কেউ কাজের সংখ্যা কমিয়ে দেন। অনেকে আবার চুম্বন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়— থেকে বিরত থাকে।

আজ ৭ ফেব্রুয়ারি চার হাত এক হচ্ছে বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারার। ফলে তাদের নিয়েও এমন প্রশ্ন উঠেছে। বিয়ের আগে সহশিল্পীদের সঙ্গে পর্দায় অসংখ্যবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাদের।

বিয়ের পর কি পর্দায় চুমু বা অন্তরঙ্গ দৃশ্য এড়িয়ে চলবেন তারা, পরিচালকদের কি জানিয়ে দেবেন এসব শর্তের কথা— প্রশ্নগুলো উঁকি দিচ্ছে অনেকের মাথায়। তবে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারাকে নিয়ে এমন দুশ্চিন্তার কারণ নেই। চিত্রনাট্যে যদি কোনো দৃশ্যে অন্তরঙ্গ হওয়ার দরকার পড়ে, চুম্বন দৃশ্যে অভিনয়ের প্রয়োজন হয় বিয়ের পর তারা তা করতে দ্বিধা করবেন না।

কয়েক দিন ধরেই চলছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আনুষ্ঠানিকতা। অতিথিদের অনেকে সূর্যগঢ় প্যালেসে পৌঁছে গেছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে মেহেদি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের তিন দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল সকালই মুম্বাই ছেড়ে জয়সালমেরে উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাদামাটা সালোয়ারেই দেখা গিয়েছে সিদ্ধার্থের হবু বউকে। সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর