বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রিকশাচালকদের প্রতি বাপ্পির অনন্য সম্মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

রিকশাচালকদের প্রতি বাপ্পির অনন্য সম্মান

সময়ের প্রয়োজনে বদলে যায় মানুষের পেশা। এমনই এক চিত্র উঠ এসেছে সামাজিক মাধ্যমে। অভিনেতা বাপ্পি চৌধুরী বেছে নিয়েছেন খেটে খাওয়া মানুষের জীবন। এ শহরে রিকশা চালাচ্ছেন তিনি। তারই এক ফাঁকে যাত্রী নিয়ে হয়েছেন ক্যামেরাবন্দি।

নিজের ফেসবুকে এ নায়ক নিজেই প্রকাশ করেছেন এ ছবি। বাপ্পি কি তাহলে অভিনেতার খাতা থেকে নাম কেটে রিকশা চালিয়ে রুটি রুজির যোগাড়ের সিদ্ধান্ত নিয়েছেন? না, এমনটা ভাবার কারণ নেই। ছবিগুলোর ক্যাপশন বলছে অন্য কথা।

ক্যাপশনে বাপ্পি লিখেছেন, ‘আপনাদের অনুরোধ, প্রত্যেক মানুষকে সম্মানের চোখে দেখুন। পেশা বা শ্রেণি যা-ই হোক না কেন সব মানুষই সম্মান পাওয়ার যোগ্য। আমার কাছে এসব কোনো ব্যাপার না। আমি সবাইকে সম্মান করি।’

এরপর এ নায়ক লেখেন, ‘কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিলেন, বাপ্পি তোমার সিনেমার দর্শক রিকশাচালক, গার্মেন্টস কর্মী, নিম্নশ্রেণির। তোমাকে আরও আপার গ্রেড হতে হবে আমাদের সাথে কাজ করতে হলে।’

বাপ্পি যে ওই নির্মাতার পরামর্শ ভালোভাবে নেননি তা পোস্টের পরের লাইনগুলোতে স্পষ্ট। তিনি লিখেছেন, ‘কিন্তু এই নিম্নশ্রেণি মানুষগুলোই আমাকে ভালোবাসা দিয়েছে, তারাই আমাকে বাপ্পি চৌধুরী বানিয়েছে আজকে।’

সবশেষে খেটে খাওয়া এই মানুষগুলোকে ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘রিকশাচালক, গার্মেন্টস কর্মী, নিম্নশ্রেণি— আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। একদিন আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন।’

মাস খানেক আগে মুক্তি পেয়েছে বাপ্পি অভিনীত জয় বাংলা সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’ সিনেমাগুলো।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর