মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতের মোনালির সঙ্গে বাংলাদেশের ফাহিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ভারতের মোনালির সঙ্গে বাংলাদেশের ফাহিম

সংগীতশিল্পী ফাহিম ইসলাম ১৫ বছর ধরে গান করছেন। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া বেশকিছু গান প্রকাশ করে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

ফাহিম এবার প্রথম গান গাইলেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে। গানটির শিরোনাম ‘ছেড়ো না আমায়’। এ গানে কথা লিখেছেন কলকাতার দেবাংশু সেনগুপ্ত। সুর  করেছেন আকাশ সেন। সংগীতায়োজন করেছেন বব।


বিজ্ঞাপন


এরইমধ্যে গানটির ভিডিও তৈরির কাজও হয়ে গেছে। কক্সবাজারের বিভিন্ন স্থানে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

এ প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, ‘ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের কণ্ঠটি আমার ভালো লাগে। তাই তার সঙ্গে এই দ্বৈত গানটি করা। গানটি রোমান্টিক ঘরানার। ফিল্মি স্টাইলের। ভিডিওটিও সেভাবেই করা হয়েছে। পুরো গান-ভিডিওটি শ্রোতা-দর্শকদের আনন্দ জোগাবে, ভালো অনুভূতি দেবে। ’

‘ছেড়ো না আমায়’ শিরোনামের এ গানটি প্রযোজনা করেছে ডেডলাইন মিউজিক। আগামী ২০ জানুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর