বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ

মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। লজ্জিত হয়ে চাইলেন ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অমিতাভ এই ভুল করেছেন টুইটারে। নিজের টুইটারে করা পোস্টগুলোর সঙ্গে ক্রমিক নাম্বার দিয়ে থাকেন তিনি। নতুন একটি টুইটে বেশকিছু ক্রমিক নাম্বারে ভুল করেছেন বলে জানিয়েছেন বিগ বি।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে অমিতাভ নিজের টুইটারে লেখেন, ‘টি 4515 - একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নাম্বার ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!!’

তবে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি নেটাগরিকরা। অমিতাভের এই পোস্ট হাসির জোগান দিচ্ছে তাদের। ফলস্বরূপ মন্তব্যের ঘরে পড়েছে নানা ধরনের হাস্যকর ও ব্যঙ্গাত্মক জবাব।

একজন লিখেছেন, ধন্যবাদ স্যার সব ঠিক করে দেওয়ার জন্য। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ ব্যালেন্স শিট মিলছিল না।’ অন্য আরেকজন লিখেছেন, ‘ভাগ্যিস স্যার আপনি ঠিক করে দিলেন, নাহলে আমার রাতে ঘুম হতো না। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি অমিতাভ।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর