বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

চলচ্চিত্রে আল্লু অর্জুনের মেয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

চলচ্চিত্রে আল্লু অর্জুনের মেয়ে

চলচ্চিত্র তারকাদের সন্তানদের অভিনয়ে নাম লেখানো স্বাভাবিক ঘটনা। বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের বেলায় দেখা গেছে এটি। এবার এই মিছিলে উঠল দক্ষিণি তারকা আল্লু অর্জুনের নাম। তার ছয় বছর বয়সী মেয়ে আল্লু আরহা এরইমধ্যে বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। খবরট সামাজিক মাধ্যমে আল্লু নিজেই জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের ইনস্টাগ্রামে আল্লু তার মেয়ের একটি ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে কন্যাকে নিয়ে গর্ব করেছেন তিনি। সেইসঙ্গে আরহা অভিনীত সিনেমার পরিচালককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

‘শকুন্তলাম’ নামের একটি সিনেমায় অভিনয় করেছে আরহা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ও হিন্দি সহ মোট ৫টি ভাষায় আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

প্রথম ছবিতেই আল্লুর একরত্তি পর্দা ভাগ করেছে দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর সঙ্গে। এতে সামান্থার সঙ্গে আরও আছেন দেব মোহন। সিনেমাটি নির্মাণ করেছেন বিখ্যাত দক্ষিণি পরিচালক গুণশেখর।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর