মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

এক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে স্বাগতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

এক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে স্বাগতার

বছরের শেষ দিকে এসে সংসার ভাঙার খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। গণমাধ্যমকে নিজেই বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন তিনি।

বিচ্ছেদের বিষয়ে স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

স্বাগতা বলেন, ‘আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না—প্রশ্নে স্বাগতা বললেন, ‘কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারো না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।’

তিনি জানান, যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াবেন। আর যদি কাউকে ভালো না লাগে তবে যেভাবে আছেন, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেবেন। দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। 

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর